Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কুড়িগ্রামে আহত বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান এলাকাবাসী। একপর্যায়ে ময়ূরটিকে ধরার চেষ্টাকালে সেটি ভুট্টাক্ষেতের জালে আটকে আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে তার বাড়িতে রাখেন। স্থানীয়দের ধারণা, ময়ূরটির ওজন প্রায় চার কেজি।

খবর পাওয়ার পর রোববার সকালে উলিপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে ময়ূরটি উদ্ধার করেন। উলিপুর উপজেলা বন কর্মকর্তা মো. ফজলুল হক জানান, উদ্ধারকৃত ময়ূরটির বাম পায়ে আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, ময়ূরটির উন্নত চিকিৎসা ও সুরক্ষার জন্য পরবর্তী ব্যবস্থার অংশ হিসেবে রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

কুড়িগ্রামে আহত বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার

Update Time : ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬