Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই রাতে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তার নেতৃত্বেই দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে বিএনপি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সুসংগঠিত ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

Update Time : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬