
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরের সঙ্গে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সলঙ্গা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এ সময় ওসি ইমাম জাফর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। পুলিশের বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য অনেক সময় ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি দায়িত্বশীল ও সঠিক তথ্য প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
Reporter Name 

















