Dhaka ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

যেসব জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার আশঙ্কা রয়েছে 

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র হতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক জেলায় সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, আগামী শনিবার ও রোববার দেশের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আবহাওয়ার পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

বিশেষজ্ঞরা জানান, বুধবার সকাল পর্যন্ত দেশের আটটি বিভাগের মধ্যে অন্তত পাঁচটি বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শীতের তীব্রতা বাড়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

যেসব জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার আশঙ্কা রয়েছে 

Update Time : ০৩:৩৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬