Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ প্রশাসনের

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৭৯ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এই কার্যক্রমে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝেও গণভোট সংক্রান্ত তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। এ বিষয়ে মো. মাসুদ রানা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়। জনগণের কাছে সঠিক ও স্পষ্ট তথ্য পৌঁছে দেওয়াই এই প্রচারণার মূল উদ্দেশ্য, যাতে তারা সচেতনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন।

তিনি আরও জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে সরকারি দপ্তর ও জনসমাগমস্থলে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়দের মধ্যে গণভোট নিয়ে আগ্রহ দেখা গেছে। অনেকেই লিফলেট সংগ্রহ করে প্রস্তাবনাগুলো মনোযোগ দিয়ে পড়েন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

রায়গঞ্জে গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ প্রশাসনের

Update Time : ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬