Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২১৮ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জ আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে জেলা বিএনপি। তিনি বগুড়ায় যাওয়ার পথে আগামী রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্ক এলাকায় অবস্থান করবেন।

এ সময় সাবেক বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) জেলা বিএনপির পক্ষ থেকে বিসিক শিল্পপার্ক এলাকার অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি শামীম খান, সহ-সভাপতি মো. মজিবুর রহমান লেবু ও আব্দুল কাদের শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইট, শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. একাব্বর আলী আকবরসহ কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি

Update Time : ০২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬