
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইপিএম কৌশলের মাধ্যমে ক্লাস্টার পদ্ধতিতে সরিষা চাষ প্রদর্শনীর মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) এ পরিদর্শন করা হয়।
উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে ২০২৫–২০২৬ রবি মৌসুমে বারি সরিষা-২০ জাতের চাষ প্রদর্শনী স্থাপন করা হয়। কৃষক মো. সাদ্দাম হোসেন, মো. ইমন শাহ, মো. মজনু মিয়া ও মো. মোন্নাফ মন্ডলের জমিতে এ প্রদর্শনী পরিদর্শন করা হয়।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আনোয়ার সাদাত, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. সাজেদা আক্তার ইতি, উপসহকারী কৃষি অফিসার মো. আব্দুল আলিমসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষকবৃন্দ। এ সময় আধুনিক ও পরিবেশবান্ধব আইপিএম কৌশল প্রয়োগের মাধ্যমে সরিষা উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Reporter Name 

















