Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সাহেদনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২২৮ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাহেদনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেলে সাহেদনগর জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র নিজস্ব অর্থায়নে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এস. এম. তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সভাপতি সবুজ রায়হান বিজয়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহসান হাবিব উজ্জ্বল, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. জুয়েল রানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজনু সেখ, বিএনপি নেতা তারাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিন্নত আলী সরকার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রকিবুল ইসলাম বুলবুল, আলম সেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কম্বল বিতরণকালে বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার রুহের মাগফেরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ একটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

সাহেদনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Update Time : ০৪:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬