Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: দুই প্রতারক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৯১ Time View

 পি.কে রায়,বিশেষ প্রতিনিধি:

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জুনায়েদ খন্দকার (২৪) ও মো. হিমেল (২২)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জুনায়েদ খন্দকার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রলেরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে এবং মো. হিমেল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রতারক চক্রটি দিনাজপুরের চিরিরবন্দর এলাকার দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীকে টার্গেট করে। তারা নিজেদের দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা পরিচয় দিয়ে যোগাযোগ করে এবং নির্বাচনকালীন সময়ে দিনাজপুর–চিরিরবন্দর সড়কে পুলিশ বক্স স্থাপনের ভুয়া আশ্বাস দেয়। এভাবে বিকাশের মাধ্যমে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীরা পুলিশ সুপারকে অবহিত করেন। অভিযোগের পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, এই প্রতারক চক্রটি দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। তারা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা উচ্চ ও নিম্ন সব পর্যায়ের ব্যক্তিদের টার্গেট করে মোবাইল ফোনে ভয়ভীতি, উন্নয়নমূলক কাজের মিথ্যা আশ্বাসসহ নানা কৌশলে অর্থ আদায় করে।

তিনি আরও জানান, সম্প্রতি এই চক্রটি দিনাজপুরের বিভিন্ন এলাকায় নতুন করে প্রতারণার পরিকল্পনা করছিল। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: দুই প্রতারক গ্রেপ্তার

Update Time : ০১:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬