Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথায় নির্বাচন আচরণবিধি নিয়ে সভা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৭৪ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার, ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় “জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫” পাঠ করে শোনানো হয় এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মানা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

সালথায় নির্বাচন আচরণবিধি নিয়ে সভা

Update Time : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬