Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com
ঐক্য ও নির্বাচনী প্রস্তুতির বার্তা বিএনপির

সালথায় কবির মিয়ার কবর জিয়ারতে শামা ওবায়েদ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৩২ Time View

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারতের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে ঐক্য ও সংগঠিত নির্বাচনী প্রস্তুতির বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। এ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা লক্ষ্য করা যায়।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে কবির মিয়ার নিজ বাড়িতে অবস্থিত কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি মরহুম নেতার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, আতিয়ার রহমান কবির মিয়া ছিলেন সালথা উপজেলায় বিএনপির সংগঠন গড়ে তোলার অন্যতম কারিগর। তিনি শুধু একটি পদে সীমাবদ্ধ ছিলেন না, বরং তৃণমূলে জাতীয়তাবাদী রাজনীতির ভিত শক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি প্রয়াত কেএম ওবায়দুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই সতর্ক করেছেন—এই নির্বাচন সহজ হবে না। নানা রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগোতে হলে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত বিরোধ বা অতীত বিভাজন ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে দেশ পরিচালিত হবে। এই কর্মসূচির লক্ষ্য হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা।

নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, বাবার মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত রয়েছেন। আন্দোলন-সংগ্রাম ও দমন-পীড়নের মধ্যেও নেতাকর্মীদের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে। নির্বাচিত হলে সালথা উপজেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল পর্যায়ে এ ধরনের কর্মসূচির মাধ্যমে বিএনপি সাংগঠনিক সংহতি জোরদার করার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

ঐক্য ও নির্বাচনী প্রস্তুতির বার্তা বিএনপির

সালথায় কবির মিয়ার কবর জিয়ারতে শামা ওবায়েদ

Update Time : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬