Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার রুহের মাগফিরাত কামনায় সলঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারী)বাদ আছর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন), হোসেন আলী (ভোরের দর্পণ), কে এম আলামিন (বাংলাদেশ সমাচার), মাসুম বিল্লাহ (দৈনিক জবাবদিহি), জিএম স্বপ্না (রূপালী বাংলাদেশ), ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম), লিখন আহমেদ (দৈনিক জনকণ্ঠ), কারিকুল ইসলাম সুমন (মানবজমিন), সোহেল রানা (নয়া দিগন্ত), আখতার হোসেন হিরন (মুক্ত খবর), আব্দুর রহিম (কলম সৈনিক) ও সুলতান মাহমুদ (রাজধানী টিভি)সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়াও সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের সকল গুনাহ মাফ, তার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল

Update Time : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬