Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৭৫ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস:
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারায় রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিস সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের সময় মো. মাহবুবুল আলম সালেহীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। গত শুক্রবার (২ জানুয়ারি) তার মনোনয়নপত্র স্থগিত করা হয় এবং রোববার প্রয়োজনীয় দালিলিক প্রমাণ জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়। তবে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিলসংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিলের ঘোষণার পর কুড়িগ্রাম জেলা প্রশাসকের হলরুমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই থেকে আড়াইশ জামায়াত নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ করেন।
এ বিষয়ে মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক তাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন, তবে যথাযথ সুযোগ না দিয়েই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত।

তবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, দাখিল করা কাগজপত্রে অসংগতি থাকায় বিধি অনুযায়ী মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে এবং তিনি চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, উত্তেজনা

Update Time : ০৪:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬