
আকতার হোসেন:
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার চড়িয়া শিকার উত্তরপাড়া (সিরাজগঞ্জ রোড) এলাকার হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসায় বাংলাদেশ বেফাক বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এ সাফল্য উপলক্ষে কৃতি ছাত্রীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা মোজাফফর হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এ বছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে মোট ২২ জন ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন গোল্ডেন এ প্লাস, দুইজন জিপিএ-৫ এবং বাকি ১৯ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ফলাফলের ভিত্তিতে জেলায় বেফাক বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসাগুলোর মধ্যে প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ছাত্রীদের অভিভাবক ও স্থানীয়রা মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
Reporter Name 

















