Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে নবজাতক কন্যা সন্তানকে হত্যা, পলাতক মা

  • Reporter Name
  • Update Time : ১২:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২২০ Time View

স্টাফ রিপোর্টার 
সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতক কন্যা সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে তার মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়া গ্রামে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতককে প্রথমে টয়লেটে লুকিয়ে রাখা হয় এবং পরে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই কর্মকাণ্ড প্রতিবেশীদের নজরে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, জান্নাতুল ফেরদৌস এক বছর আগে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের করীম মণ্ডলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সংসারে বনিবনা না হওয়ায় ছয় মাস পর বিবাহবিচ্ছেদ ঘটে এবং তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। বিবাহবিচ্ছেদের পর তিনি করীম মণ্ডলের সন্তান গর্ভে ধারণ করেন।

ঘটনার দিন রাতেই জান্নাতুল ফেরদৌস একটি কন্যা সন্তান জন্ম দেন। অভিযোগ অনুযায়ী, তিনি ও তার মা মিলে নবজাতককে হত্যা করেন এবং মরদেহ লুকিয়ে রাখেন। পরবর্তীতে বাড়ির পেছনে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। ঘটনার পর অভিযুক্ত ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

শাহজাদপুর থানার এসআই মাহবুব হাসান বলেন, আমরা ঘটনার বিষয়ে অবগত। আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে নবজাতক কন্যা সন্তানকে হত্যা, পলাতক মা

Update Time : ১২:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫