
নিজস্ব প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করে।
ছুটিতে বন্ধ থাকবে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি অফিসসংলগ্ন সেবাকেন্দ্রগুলো। ছুটির আওতার বাইরে থাকবে তবে জরুরি ও অত্যাবশ্যক সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।
এগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা ফায়ার সার্ভিস, বন্দর ও পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসংশ্লিষ্ট কার্যক্রম ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের জরুরি কার্যক্রম প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। ছুটি শেষে পরদিন থেকে সব দপ্তর ও প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে কার্যক্রম শুরু করবে।
Reporter Name 

















