Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জনের মনোনয়ন জমা, এনসিপির  নেই কেউ

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ Time View

মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৭ জন প্রার্থী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জানা গেছে, বিএনপি থেকে এনসিপিতে যোগ দেওয়ার পরও মনোনয়ন দাখিল করতে না পারায় সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। উল্লেখ্য, মেজর (অব.) মনজুর কাদের গত ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, গণঅধিকার পরিষদের প্রার্থী ইউসুফ আলী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান।
মনোনয়নপত্র দাখিল শেষে রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের বিধি-বিধান ও নির্বাচনী আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জনের মনোনয়ন জমা, এনসিপির  নেই কেউ

Update Time : ০২:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫