Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯৫ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান (২০)। তিনি শহরের ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। রোববার বিকেলে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন বাহিরগোলা রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান একটি সিএনজি চালিত অটোরিক্সায় বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক সামনে ও পেছন দিক থেকে এসে দেশীয় অস্ত্র চাপাতি ও ছুরি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা একের পর এক আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা ও চাচা সোহাগ জানান, আব্দুর রহমান বিকেলে চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন পেয়ে তারা সেখানে গিয়ে জানতে পারেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা বলেন, কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তারা জানেন না।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় আব্দুর রহমানের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যার পেছনের মূল কারণ জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত টহল জোরদার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Update Time : ০১:০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫