
শফিউল আজম,পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লিঃ)-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় পতাকা ও ইউসিসিএ লিঃ-এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পল্লী উন্নয়ন বোর্ডের বেড়া প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেড়া ইউসিসিএ লিঃ-এর সভাপতি মো. আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।
সভায় আরও বক্তব্য রাখেন বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুত্তালিব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল কদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব।
সভায় সমবায় সমিতির সার্বিক কার্যক্রম, আয়-ব্যয় হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
Reporter Name 

















