Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বড়লেখায় সাবেক ছাত্রলীগ নেতার বাবা ও চাচা খুন

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮৫ Time View

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) মাগরিবের আজানের কিছু আগে উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল এলাকার ফরেস্ট অফিস সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। তারা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের পিতা ও চাচা।
স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা নিহতদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, জামাল উদ্দিন ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত—তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান শনিবার রাত সাড়ে সাতটার দিকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং নিহতদের লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

বড়লেখায় সাবেক ছাত্রলীগ নেতার বাবা ও চাচা খুন

Update Time : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫