Dhaka ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আন্দোলনের মধ্যেই ঈশ্বরগঞ্জে বার্ষিক পরীক্ষা গ্রহণ করলেন ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৮ Time View

শরিফুল আলম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেও ঈশ্বরগঞ্জে থেমে থাকল না বার্ষিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিজে মাঠে নেমেই পরীক্ষা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পরীক্ষা নেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ।

‎এ দিন ইউএনও সানজিদা রহমান উপজেলার চর-আলগী, আলাদিয়ার আলগী, মরিচারচর নামাপাড়া এবং মরিচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপদ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে পরীক্ষা দিতে অনুপ্রাণিত করেন। তার সাথে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।

‎উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউনের ডাক উপেক্ষা করে বৃহস্পতিবার উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎এতে সহযোগিতা করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিব, ভূমি অফিসের নায়েব, বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, অভিভাবক, গ্রাম পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎কাজীর বলসা বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, মেহেদি হাসান এবং দ্বিতীয় শ্রেণির শামীমা আক্তার খুশী ও বায়জিদ রহমান জানান—
‎বার্ষিক পরীক্ষা দিতে পেরে আমরা খুব আনন্দ পেয়েছি। আজ বড় ম্যাডাম (ইউএনও) নিজে এসে অনেক আদর করে আমাদের পরীক্ষা নিয়েছেন।

‎অভিভাবক বাদল মিয়া ও নাজমুল আলম বলেন,
‎শিশুদের ভবিষ্যৎ নিয়ে কাউকে একটুও ছাড় দেওয়া যাবে না। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় কোনোভাবেই কাম্য নয়।

‎প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ বলেন,
‎ইউএনও ম্যাডাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে পেয়ে পরীক্ষার্থীরা খুব উচ্ছ্বসিত ছিল। আমরাও মনোবল পেয়েছি।

‎উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ জানান,
‎কঠোর নজরদারির মধ্য দিয়ে ১৪০টি বিদ্যালয়েই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে।

‎এ ব্যাপারে ইউএনও সানজিদা রহমান বলেন,
‎আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই যেকোনো পরিস্থিতিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) সম্পন্ন করা হবে। মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিত বা বর্জনের কোনো নির্দেশনা নেই। প্রয়োজনে প্রধান শিক্ষক, স্বেচ্ছাসেবক ও সমাজের শিক্ষিত মানুষদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া হবে। কয়েকটি বিদ্যালয়ে আমি নিজেই উপস্থিত থেকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিয়েছি। শিশুরা খুব খুশি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

আন্দোলনের মধ্যেই ঈশ্বরগঞ্জে বার্ষিক পরীক্ষা গ্রহণ করলেন ইউএনও

Update Time : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫