
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটোয়ারপাড়া খাষশুড়িবেড় উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে “মাওলানা শাহিনুল আলম ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা।
চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় মুখোমুখি হয় নাটোয়ারপাড়া ফুটবল একাদশ ও মাইজবাড়ি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে নাটোয়ারপাড়া একাদশ এক গোলে মাইজবাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, কাজিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম ও ডা. মো. সেলিম রেজা।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
Reporter Name 















