Dhaka ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২১০ Time View
নিজস্ব প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার ও সংগঠন শক্তিশালীকরণে ভূমিহীনদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা রহমত আলী এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, বিআরডিপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।
সম্মেলনে রহমত আলীকে সভাপতি ও আবু হাশেমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ‘নিজেরা করি’-এর অঞ্চল সমন্বয়ক আসাবুর রহমান আসাদ।
সবশেষে ধানগড়া ভূমিহীন সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গণনাটক ‘কিস্তি’, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০১:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫