Dhaka ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহীর সাংবাদিক সমাজ গাজীপুরে সাংবাদিক তুহিন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৭৩০ Time View

পাভেল ইসলাম মিমুল,রাজশাহী:

গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নগরীর রেলগেটে বরেন্দ্র প্রেস ক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয়। এতে রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব,অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেট থেকে নিউ মার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে পৌঁছায়। দুপুর ১২টায় রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী প্রেস ক্লাবের সঙ্গে বরেন্দ্র প্রেস ক্লাব,রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থা একত্রে অংশ নেয়।

উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন,“তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়,এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।

সাংবাদিক নেতারা দাবি জানান,তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এ সময় রাজশাহীর বিভিন্ন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল,টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহীর সাংবাদিক সমাজ গাজীপুরে সাংবাদিক তুহিন

Update Time : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫