
মোঃ জাকিরুল হাসান (জিন্নাহ), উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রীষ্ম কালীন প্রতি জন কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ১ কেজি তিল বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি ৫ কেজি করে মোট ১০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০০ জন কৃষকের মাঝে তিল বীজ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহম্মদ হাসনাত।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনামূল্যে সার ও বীজ বিতরনের মাধ্যমে প্রান্তিক কৃষকরা উপকৃত হচ্ছেন। সেই সাথে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ প্রদান করছে কৃষি কর্মকর্তারা।
বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমীন সুমীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাহাত বিন আসায়দ খলিল, উপসহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার হোসেন, নাজমুল হাসান প্রমুখ।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন, তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০০ জন একটি কৃষকদের মাঝে তিল ও সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি জমির জন্য ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
Reporter Name 















