
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:-
বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর পৌরশহরের ইয়াম্মি প্যারাডাইস এন্ড চাইনিজ রেস্ট্যুরেন্টে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সর্বসম্মতিক্রমে সাইফুল ইসলাম রাসেলকে সভাপতি, মো. জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক, নাদের আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের দুই বছর মেয়াদি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কার্যকরি কমিটি গঠিত হয়েছে।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির পদপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমদ, সহসভাপতি ওয়াসিম আহমদ, তাজুল ইসলাম ও উসমান গনি। যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সহসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাজু ও ধনঞ্জয় নাথ, সহসাংগঠনিক সম্পাদক আবু হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবুল ইমাম, দপ্তর সম্পদক নুর আহমদ খালেদ, আশফাক আহমদকে অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পদক এ.জে লাভলু, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শুভ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনন্ত চন্দ্র দাস, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক আবু তাহের, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা।
সদস্যবৃন্দ হলেন- শুভাশীষ দে শুভ্র, নিমার আলী, রওশন জাহান সুমি, আশরাফুল আলম অলি, রুনু মিয়া, তাজ উদ্দিন, ফারজানা ইসলাম নিপা, নাসের রহমান পিকক, জান্নাতুল ফেরদাউস রিপা, ফৌজিয়া ইসলাম তমা, জবলু আহমদ প্রমুখ।
Reporter Name 















