Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নাগেশ্বরীতে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২৪ Time View

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৭৫)। তিনি পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে আগে চুরির অভিযোগ থাকলেও বয়স বেড়ে যাওয়ায় তিনি চুরি ছেড়ে দিয়েছিলেন বলে জানা গেছে। কয়েক মাস ধরে তিনি কবিরাজি করতেন। শনিবার রাতে তিনি ফকিরটারি এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাকে বেঁধে মারধর শুরু করেন। খবর পেয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে তিনি রাতে কেন ওই গ্রামে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। কোনও পরিবার থেকে চুরি চেষ্টার অভিযোগও পাওয়া যায়নি।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘স্থানীয়রা আব্দুল জলিলকে বেদম মারপিট করেছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ও রক্ত দেখা গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মামলার প্রশ্নে ওসি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। তারা এজাহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজাহার পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

নাগেশ্বরীতে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Update Time : ০৯:২৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪