Dhaka ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাহালুতে প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৬৮ Time View

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া জেলা রিপোর্টার

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকালে কাহালু উপজেলার জামগ্রাম লয়াপাড়া এলাকায় তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের নাম মন্টু মিয়া। তিনি জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় মন্টুসহ ৭/৮ জন আহত হন। মন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বগুড়া টিএমএসএস মেডিকেলে ভর্তি করা হয়। গত ৫ সেপ্টেম্বর মন্টুর অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে নিজ বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পর তিনি সকালে মারা যান।

তিনি আরও জানান, এই ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। সেই মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে নেয়া হয়েছে। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

কাহালুতে প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধের মৃত্যু

Update Time : ০১:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪