Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সংবাদ প্রকাশের পর বৃদ্ধ বাবুল আক্তার পেলেন হুইলচেয়ার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৭৩ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেলেন চলাফেরায় ক্ষমতা হারানো সেই বাবুল আক্তার (৫৭) । সোমবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার পণ্যগৃহ ডট শো রুমে তাকে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

গত ২২ আগস্ট দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইনে ‘ হুইল চেয়ারের অভাবে বৃদ্ধার মানবেতর জীবনযাপন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসলে লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারীরা লিপি সুলতানা দৈনিক সকালের সময় পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধ বাবুল আক্তারকে হুইলচেয়ার দেওয়ার কথা জানান।

সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক এম আব্দুল্লাহ সরকার ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির হুইল চেয়ারটি বৃদ্ধ বাবুল আক্তারের হাতে তুলে দেন।

হুইলচেয়ার পেয়ে খুশি হয়ে বাবুল আক্তার বলেন, ‘ধন্যবাদ জানাই লিপি ফাউন্ডেশনের লিপি সুলতানা আপাকে, তিনি আমার মতো একজন অচল মানুষকে হুইলচেয়ার দিলেন। সাংবাদিক ভাইকেও ধন্যবাদ জানাই তার সংবাদের জন্য আমি সাহায্য পেয়েছি। তারা যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’

লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী লিপি সুলতানা বলেন, ‘মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। যতোদিন বেঁচে থাকি এভাবেই যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমি নিউজটি দেখার পর ব্যক্তিগতভাবে সাংবাদিককে ফোন করি। একটি মানুষ হুইলচেয়ারের জন্য কষ্ট করছে। তাকে উপকার করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। এই মানবতার দৃষ্টিকোণ থেকে নিজে উদ্ভুদ্ধ হয়ে তাকে সাহায্য করেছি। আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবানদের উচিত সমাজের প্রতিটি গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

সংবাদ প্রকাশের পর বৃদ্ধ বাবুল আক্তার পেলেন হুইলচেয়ার

Update Time : ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪