Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহীর পদ্মায় ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৫২ Time View

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়াড় গ্রামে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটারের বেশি দূরে খানপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত রবিবার সন্ধ্যায় শহরের ওপারে চর মাজারদিয়াড় সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরদিন ভোরে উদ্ধার অভিযানে নামে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই চারজন হলেন- পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮), এন্তাজুল হকের ছেলে মো. সবুজ (২০) ও আবুল কালামের ছেলে মো. ফারুক (১৯)।

প্রথম দুইজনকে সোমবার রাত ১০টার দিকে পদ্মা নদীঘেঁষা সীমান্তবর্তী খানপুর গ্রামের নদী থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। আজ ভোরে একই জায়গা থেকে অপর দুইজনকে উদ্ধার করা হয়।

এর আগে রবিবার রাত ৮টার দিকে অতিরিক্ত স্রোতের কারণে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ হন। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের মাজারদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী মাজারদিয়াড় গ্রামের বাসিন্দা।

বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস রাতের দিকে পদ্মা নদী পার হয়ে ঘটনাস্থলে যেতে পারেনি। পরে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন,চর মাজারদিয়াড় গ্রামে নৌকাডুবির ঘটনায় আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছিল। স্রোতের কারণে সেখানে ডুবুরি দল থাকতে পারেনি। সোমবার দুপুরের দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেই চলে আসে। যেখানে নৌকাডুবি হয়েছে সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না।

রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. শাহরিয়ার বলেন,আজ সকালে চারটি মরদেহ উদ্ধারের ঘটনা আমরা শুনেছি। তারা পারিবারিকভাবে মরদেহ গুলোর দাফন সম্পন্ন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন,গতকাল রাতে ও আজ ভোরে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে তাদের জানাজা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন থেকে তাদের পরিবারকে সহায়তা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রাজশাহীর পদ্মায় ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪