Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নবাবগঞ্জে অবৈধ ভাবে শতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৪২৬ Time View

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের কাশিয়ারা থেকে শিবরামপুর গ্রামের রাস্তার দুই ধারে থাকা প্রায় শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনির গাছ অবৈধ ভাবে রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত আগষ্ট মাসের ২৬ তারিখে রাতের আধারে কাশিয়ারা থেকে শিবরামপুর গ্রামের রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনার পরের দিন শিবরামপুর যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রফিক সরকার নামে এক ব্যাক্তি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে – শিবরামপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিয়ন পরিষদের ঐ রাস্তার দুই ধারে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ২০১১ সালে গাছগুলো লাগানো হয় এবং তখন থেকেই সংস্থার সদস্যরা গাছগুলি পরিচর্যা করে আসছিল। গাছগুলো বর্তমানে পরিপক্ব হলেও শিবরামপুর যুব উন্নয়ন সংস্থার কমিটি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা চলমান থাকায়। গাছ কর্তনের জন্য সরকারি ভাবে টেন্ডার থাকলেও গাছ গুলি কর্তন করতে পারছেন না টেন্ডার মালিকরা।

অভিযোগ সুত্রে আরও জানা গেছে, গত ২৬ আগস্ট রাতে দুর্বৃত্তরা রাস্তার ধারে থাকা প্রায় শতাধিক গাছ অবৈধ ভাবে কেটে ফেলে। গাছগুলো বর্তমানে রাস্তার ধারে ও ধানের ক্ষেতে পরে রয়েছে। এ ঘটনায় কিছু গাছ ইতিমধ্যে চুরিও হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হলে আমাদের প্রতিবেদককে গ্রামবাসীরা জানান, কাশিয়ারা থেকে শিবরামপুর পর্যন্ত রাস্তার ধারে থাকা এই গাছ গুলোর জন্য রাস্তাটি সরকারি ভাবে পাকা করন হচ্ছে না। রাস্তাটি পাকা করনের টেন্ডারের বাজেট পাশ থাকলেও, রাস্তার দুই ধারে থাকা গাছ গুলোর কারণে সেটি সম্ভব হচ্ছে না। এজন্য বর্ষাকালে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। শুধু তা-ই নয় বিষাক্ত এই গাছ গুলোর কারণে ফসল উৎপাদনেও সমস্যা হয় তাদের। এছাড়াও বর্ষাকালে তাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যেতে হয় হেঁটে হেঁটে। গ্রামবাসীদের দাবি অতিদ্রুত গাছ গুলো কর্তন করলে এসব ভোগান্তি থেকে তারা রেহাই পাবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাওহীদুল ইসলাম বলেন- এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

নবাবগঞ্জে অবৈধ ভাবে শতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা

Update Time : ১২:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪