Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রংপুরে সাবেক স্পীকার, এমপি, বিভাগীয় কমিশনারসহ ১৭জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ৩৯১ Time View

রিয়াজুল হক সাগর,রংপুরঃ
বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সময় রংপুর সিটি বাজারের সামনে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত এর বিচারক রাজু আহম্মেদ বাবু এর আদালতে ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলায় রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন, রংপুর রেঞ্জ এর সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার মো: শাহাজাহান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বিসার্কেল) আবু আশরাফ সিদ্দিকী, সাবেক বানিজ্য মন্ত্ৰী টিপু মুন্সি, সাবেক স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী, সাবেক এমপি নাছিমা জামান ববি, রংপুর আইনজীবি সমিতির সভাপতি ও পিপি আব্দুল মালেক ও রংপুর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড.আব্দুল হক প্রামানিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, রংপুর -২ আসনের সাবেক এমপি আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক,রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাদত হোসেন বকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিয়ার রহমান ও সাবেক সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলকে আসামী করে নিহত মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে এই হত্যা মামলা দায়ের করেন।মামলায় বাদী উল্লেখ করেন,গত ১৯ আগষ্ট সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৬টার মধ্যে রংপুর সিটি বাজারের সামনে মামলার আরজীতে উল্লেখিত ১ থেকে ৭ নং আসামীর নির্দেশে ২,৩,৫,৬ ও ৭ নম্বর আসামীসহ হেলমেট পরিহিত অপরিচিত পুলিশ বাহিনীর এলো পাতারী টিয়ার শেল, শর্ট গানের গুলি,চাইনিজ রাইফেল দিয়ে ছাত্র জনতার উপরে গুলিবর্ষন করে। এতে বাদিনী দিলরুবা আক্তারের স্বামী মুসলিম উদ্দিন মিলন এর বুকে গুলি লাগিলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এতে তার স্বামী ছাড়াও আরো অনেকে গুলিতে মারাতœক আহত হয়।এরপর মুসলিম উদ্দিন মিলনকে রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা মিলনকে মৃত ঘোষনা করেন। এরপর ১ থেকে ৭ নম্বর এবং ১১ ও ১২ আসামীর চাপে ও বাধার কারনে পোষ্ট মর্টেম ছাড়াই আসামীগন তাড়াতাড়ি লাশ দাফনে বাধ্য করেন।এই হত্যা মামলাটি পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটন আমলী আদালতের আইনজীবি মোফাজ্জল হোসেন বকুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রংপুরে সাবেক স্পীকার, এমপি, বিভাগীয় কমিশনারসহ ১৭জনের বিরুদ্ধে হত্যা মামলা

Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪