Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ৪১৭ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার চান্দাইকোনা শ্রী শ্রী গোপাল জিউ কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি চান্দাইকোনা মন্দিরের সামনের সড়ক থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। পরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ চন্দন কুমার সরকারের তত্ত্বাবধানে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের সভাপতি ডাঃ শচীন্দ্র নাথ বসাক, সাধারণ সম্পাদক উত্তম কুমার নাগ, কোষাধক্ষ্য কৃষ্ণ মহন্ত।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আয়নুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলামের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোমিন সরকার, সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর সরকার, ছাত্রনেতা পলাশ রায়,ভক্ত, শাহীন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Update Time : ০৩:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪