Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর বাসায় হামলা-ভাঙচুর, ফাঁকা গুলি

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৩৭৪ Time View

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় বিএনপি-সমর্থক পরিবহন ব্যবসায়ী হিসেবে পরিচিত ফজলুর রহমান তালুকদারের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বত্তরা শহরের সেউজগাড়ি পানির ট্যাংকির গলিতে ফজলুর রহমান তালুকদারের বাসার সামনে গিয়ে প্রথমে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর ইটপাটকেল ছুড়ে ছয়তলা বাসার দোতলার জানালা ও সিঁড়ির কাঁচ ভাঙচুর করেন।  জানা যায়, হামলার সময় জাতীয় জরুরি সেবা-৯৯৯, বগুড়া সদর থানা পুলিশ এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা চেয়ে খবর দেওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের আলাদা দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেনাবাহিনী ও পুলিশ পৌঁছার অগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ফজলুর রহমান তালুকদার বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি। তিনি দাবি করেন, বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতিতে সাধারণ সম্পাদক হতে চান জনৈক প্রভাবশালী এক ব্যক্তি। এতে রাজি না হওয়ায় ওই ব্যক্তির ইন্ধনে হামলা করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, পরিবহন ব্যবসায়ী ফজলুর রহমানের বাসায় হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টহল দল পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ দিলে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর বাসায় হামলা-ভাঙচুর, ফাঁকা গুলি

Update Time : ০২:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪