Dhaka ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বিএনপি এখনো ধ্বংসের সুরে কথা বলছে: কাদের

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • ৪১৬ Time View

বার্তাকক্ষ:

শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর শ্যামলীর রিং রোডে নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, সম্মান দিয়েছে, সে অর্জনগুলো আজকে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করছে। শেখ হাসিনা কোথাও পালাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা ও উন্নয়ন চায়নি বলেই তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মেট্রোরেল, সেতু ভবন পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

তিনি বলেন, ‘যে সেতুভবন পদ্মাসেতু করেছে সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংস লীলায় পরিণত হযেছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত।’

তিনি বলেন, ‘পদ্মাসেতু মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত বার বার আগুন দেয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে। আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয় আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না।’

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সন্ত্রাসীদের পক্ষে কথা বলে। মিথ্যাচার করে সহিংসতাকারীদের সহায়তা করে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সারাদেশের পাড়া মহল্লা, থানা ওয়ার্ডে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

বিএনপি এখনো ধ্বংসের সুরে কথা বলছে: কাদের

Update Time : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪