Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে গরিবের সুপারশপে দশ টাকায় মিলছে ৪’শ টাকার বাজার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ৫১৯ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:

সাধারণত বাজারের তুলনায় সুপারশপে পণ্যের দাম একটু বেশিই থাকে। কিন্তু এই সুপারশপে উল্টো চিত্র। এখানে মিলছে মাত্র তিন টাকায় সোয়াবিন তেল, এক টাকায় মুড়ি, এক টাকায় পেয়াজ,দুই টাকায় আলু, দুই টাকায় ছোলা, এক টাকায় খেজুর।

উপজেলার ২০ গ্রামের সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের জন্য সোয়াবিন তেল, পেঁয়াজ, আলু,ছোলা,খেজুর,মুড়িসহ প্রয়োজনীয় একটি পরিবারে ৪০০ টাকার দ্রব্য মাত্র ১০ টাকা প্রতীকী মূল্যে ক্রয় করতে পারছেন।

শুনতে অবিশ্বাস্য হলেও, এমন গরিবের সুপারশপ নিয়ে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা। সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার দুপুরে দেখা মিলে এই গরিবের সুপারশপের।

পণ্যের দামে যেমন ভিন্নতা, তেমনই এই সুপারশপের ক্রেতারাও নির্দিষ্ট শ্রেণি-পেশার। যাদের আয় ভালো, তারা এখান থেকে পণ্য কিনতে পারেন না। কেননা এটি কেবল গরিব ও নিম্ন আয়ের মানুষদের সুপারশপ।এদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মধ্যবিত্তের যেখানে নাভিশ্বাস, সেই মুহূর্তে নামমাত্র মূল্যে নিত্যপণ্য পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষেরা।

স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্য হুজাইফা হিজল বলেন, ‘রায়গঞ্জের শতাধিক প্রান্তিক পরিবার মাত্র ১০ টাকায় যে পণ্যগুলো কিনেছেন তার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ টাকা। সুবিধাবঞ্চিত মানুষেরা পণ্যগুলো নামমাত্র মূল্য দিয়ে নিতে পারছেন।

এ সুপারশপে বাজার করতে আসা হোসনেআরা বেগম বলেন, ১০ টাকার বাজারে এসে খুব ভালো লাগছে। এত কম দাম জিনিস পাওয়ার কথা চিন্তা করতে পারি নাই। এই বাজারের ব্যবস্থা করায় সত্যি খুব খুশি হয়েছি। কেনাকাটা করে মন ভরে খেতে পারবো। এবারের রমজানে এই বাজার খুব কাজে দিবে।

স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী জানান, কেআর ফ্যামেলি উল্লাপাড়া এর অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষদের পছন্দ মতো নামমাত্র মূল্যে বাজার করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে একজন অস্বচ্ছল ব্যক্তি তার পছন্দের বাজার নিয়ে বাড়িতে ফিরে সন্তানদের সাথে নিয়ে আনন্দে খাওয়া দাওয়া করতে পারে। এতে করে একদিনের জন্য হলেও ভালো ভাবে সংসার পরিচালনা করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

রায়গঞ্জে গরিবের সুপারশপে দশ টাকায় মিলছে ৪’শ টাকার বাজার

Update Time : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪