Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহীতে র‍্যাবের জালে ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ৫২২ Time View

পাভেল ইসলাম মিমুল:

রাজশাহী র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাটের রাউথা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক মাদক কারবারীর নাম হায়দার আলী (৩২)। তিনি নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার বাবুল শেখের ছেলে। অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে,চারঘাট থানার রাওথা গ্রামস্থ নুরু বটতলা এলাকায় কতিপয় মাদক কারবারীরা ফেন্সিডিলের একটি বড় চালান বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হায়দারকে আটক করে র‌্যাব। এছাড়াও আরো দুজন সেখানে থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃর কাছ থেকে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আটক হায়দারকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

রাজশাহীতে র‍্যাবের জালে ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Update Time : ১২:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪