Dhaka ০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জের ধলজান গ্রামে পাকা রাস্তা চাই

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ৫৭৭ Time View

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের অন্তর্গত ধলজান একটি জনবহুল গ্রাম। গ্রামটিতে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। গ্রামটির মধ্য দিয়ে অতিক্রম করেছে একটি রাস্তা। কিন্তু রাস্তাটি আজো কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। বর্তমান সরকার যখন দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার আপ্রাণ চেষ্টা করছে, ঠিক তখনই উল্লেখিত গ্রামটি ডিজিটাল বাংলাদেশের বেশির ভাগ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। রাস্তাটি শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ জনসাধারণের যাতায়াতের একমাত্র মাধ্যম। শুষ্ক মৌসুমে যেমন রাস্তা ধূলিময় হয়। তেমনি বড় গাড়ি চলাচলের সময় ধূলোয় ডুবে যায় আশে পাশের ঘর বাড়িগুলো, ফলে বাড়িতে থাকা বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে, সেই সাথে বাড়ছে হাপানি বা স্বাসকষ্টের রোগীর সংখ্যা। আবার বর্ষাকালে হালকা বৃষ্টি হলেই রাস্তায় একহাটু কাঁদা জমে।
তখন রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে, উল্লেখিত গ্রামটিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক। বর্ষাকালে শিক্ষার্থীদের পোহাতে হয় নানাবিধ সমস্যা। রাস্তাটি জরাজীর্ণ হওয়ায় বিভিন্নরোগে রোগাক্রান্ত মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভবপর হয় না। এছাড়াও কোন দূ্র্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি সার্ভিস পাওয়া তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে, গ্রামের জনসাধারণকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হয়। গ্রামের আশেপাশে কোনো বড় ধরনের বাজার নেই। তাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রয়োজনে দীর্ঘ ২-৩ কিলোমিটার দূরবর্তী বাজারে যেতে হয়। গ্রামবাসী কৃষিনির্ভরশীল হওয়ায় তাদের কৃষিজাত পণ্য বাজারজাতকরণেও এই রাস্তাটি ব্যবহৃত হয়। রাস্তাটি পাকা করণের লক্ষ্যে বেশ কয়েকবার রোড ম্যাপিং হলেও হয়নি সম্পন্ন করণের কোন কার্যক্রম। তাই গ্রামবাসীদের এই ভোগান্তি থেকে মুক্তি দিতে রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

লেখক,
মোঃ মনিরুল ইসলাম
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

রায়গঞ্জের ধলজান গ্রামে পাকা রাস্তা চাই

Update Time : ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪