Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে দিনব্যাপী বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৩২ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:

জাতীয় ও স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী আগত সকল বয়সীদের মাঝে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ তুলে দেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।এ সময় ইউপি সচিব মো. রোজিন পলাশ,হিসাব সহকারী পবন কুমার,উদ্যোগক্তা নিবাস চন্দ্রসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপি সচিব মো. রোজিন পলাশ জানান, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও প্রান্তিক সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে জনগণের দাবি-সমস্যার কথা শুনে কাজ করে চলেছি। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় নিরলসভাবে কাজ করছি। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা প্রতিটি নাগরিক যেনো সঠিক ভাবে পায় সে লক্ষ্যে ধামাইনগর ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় প্রতিটি দিবসই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের দিবসগুলোর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তা পালন করা হয়ে থাকে।

এ কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান,শতভাগ জন্ম নিবন্ধন সনদ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসাবে ধামাইনগর ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।এ ধরনের কার্যক্রম আমাদের শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বিতরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক

রায়গঞ্জে দিনব্যাপী বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ

Update Time : ১২:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪