Dhaka ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানালেন রওশন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি পরিষ্কার করেছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে নিজ বাসভবনে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন আমি কেন নির্বাচনে অংশ নিলাম না। মূলত ভোটে জয়ী হওয়ার মতো জাপার অনেক নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি, তাদের বাদ দিয়ে তো আমি নির্বাচন করতে পারি না।

তাছাড়া আমার ছেলের আসনও কেড়ে নেওয়া হয়েছে। তাকে ফেলে রেখে আমি নির্বাচনে যেতে পারি না।

তিনি আরও বলেন, এতকিছুর পরেও সব কিছু মেনে নিতে পারতাম, যদি নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি না হতো। পার্টিকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দেওয়া হয়েছে। এটা আমি কীভাবে মেনে নেব?

রওশন বলেন, জাপার নেতাকর্মীদের দাবির মুখে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি। আপনারাই জাপার সব ক্ষমতার উৎস। আপনাদের চাওয়া মতেই পার্টি পরিচালিত হবে।

জাতীয় পার্টিতে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানালেন রওশন

Update Time : ০৩:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪