Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি তমাল দুই দিনের রিমান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জুবায়েরের নেতৃত্বে র‍্যালি, উঠল ত্যাগীদের মূল্যায়নের দাবি
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

এমপি আয়নুলের গাড়িতে হামলায়:বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না, রায়গঞ্জে প্রতিবাদ সভায়,সাইদুর রহমান বাচ্চু

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনা। প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং এর পেছনের রহস্য উদঘাটন করতে হবে। পুলিশ প্রকৃত জড়িতদের গ্রেপ্তার করেছে কি না, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হবে। সঠিক তদন্ত না হলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির রাজনৈতিক ইতিহাস আন্দোলন-সংগ্রামে সমৃদ্ধ। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে প্রকৃতভাবে যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। জননিরাপত্তার স্বার্থে দল-মত নির্বিশেষে হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সভায় বক্তারা গত ১৫ আগস্ট ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান সরকার,জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, সলঙ্গা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান প্রমুখ। প্রতিবাদ সভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি, রায়গঞ্জ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

এমপি আয়নুলের গাড়িতে হামলায়:বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না, রায়গঞ্জে প্রতিবাদ সভায়,সাইদুর রহমান বাচ্চু

Update Time : ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬