Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

খুলনায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে বিদ্যাবন্ধু’র শিক্ষা উপকরণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪৬ Time View

খুলনা প্রতিনিধি:

পিছিয়ে থাকা গরীব-মেধাবী শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে খুলনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিদ্যাবন্ধু ফাউন্ডেশন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মুজগুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কলম, খাতা, পোশাক, ছাতা, স্কুল ব্যাগ, ফাইলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মুজগুন্নী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া খাতুন, আলিফ ও অন্য শিশু শিক্ষার্থীরা। তারা বলেছে, তাদের অভিভাবকরা অনেক কিছু কিনে দিতে পারেনা। আজ তাদের খুব ভাল লাগছে। তারা প্রতিদিন স্কুলে আসবে ও মন দিয়ে পড়াশুনা করবে।

সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন কোনভাবেই পিছিয়ে না পড়ে। একজন সচেতন নাগরিক হিসেবে শিশুদের পাশে দাঁড়াতে হবে। সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগ সকলকে অনুপ্রাণিত করবে।

বিদ্যাবন্ধু ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা রুমা আক্তার জানান, বিদ্যাবন্ধু ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য পিছিয়ে পরা শিক্ষার্থীদের বই, খাতা, কলম, স্কুল ব্যাগ, ইউনিফর্মসহ শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করা। আমি একটি স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলাম। সেখানেও দেখেছি অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তক থাকলেও অনেক শিক্ষা উপকরণ নেই। তারা স্কুল-কলেজে নিয়মিত আসতে পারতো না। এ থেকেই আমরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন কয়েকজন বন্ধু ও সাবেক ছাত্রলীগ ফোরামের সদস্য হিসেবে কাজটি করছি। সকলের সহযোগিতায় এ কাজটি ছড়িয়ে দিতে চাই।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাফজুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, আওয়ামী লীগ নেতা মোল্লা হায়দার আলী। উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী রুমানা রুমা, আফরোজা জেসমিন বীথি, লাবনি আমিন, মাশরিক আমিনা, সুরাইয়া পারভিন, নাজমা হোসেন, রিনি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক

খুলনায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে বিদ্যাবন্ধু’র শিক্ষা উপকরণ বিতরণ

Update Time : ০৩:১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪