
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর সদর থানাধীন শামসুর রহমান রোডস্থ কথা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ১ যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটেছে।
জানা যায় মৃত যুবকের নাম অনিমেষ হালদার(৩০) পিতা:-অমর কৃষ্ণ হালদার, মাতা:- রীতা রানী হালদার সাং:-কৃষ্ণনগর থানা ও জেলা:- পিরোজপুর।
খুমেক হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কথা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অনিমেষ হালদার (৩০) কে মৃত ঘোষনা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। তথ্য সংগ্রহকালে জানা যায় তিনি জন্ডিস ও প্রসাবে ইনফেকশন রোগে ভুগছিলেন।
রহস্যজনক মৃত্যূ হওয়ার কারণে মৃতদেহটিকে পোস্টমর্টেমের জন্য লাশ ঘরে পাঠানো হয়।
Reporter Name 















