Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

গাইবান্ধায় সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ৮

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৯৭ Time View

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় সাংবাদিক রওশন আলম পাপুলের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর বাবা, মা,ভাইসহ অন্তত ৮ জন মারাক্তক ভাবে জখম হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় শিকার আহত সবাই গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকালে গাইবান্ধা পৌরসভা নারায়নপুর মহিলা এতিমখানা সংলগ্ন এলাকায় পাপুলের বাড়িতে এ ঘটনা ঘটে। এব্যাপারে রাতে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলায় আহতরা হলেন সাংবাদিকের বাবা হোসেন আলী (৫৫), মা পারুল বেগম ( ৪৩), চাচা হাসেন আলী (৫০), সাজু মিয়া (৪৯), আব্দুল জলিল (৫২ ) কাঞ্চন বেগম (৩৯), বিপ্লব (২৫) ও মাহবুর রহমান।

পরিবারের স্বজনরা বলেন, বুধবার বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকের বাবা-মা কাজ করতেছিলেন। এ সময় সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের আবুল হোসেন ও নারায়নপুর গ্রামের মধু মিয়া, জাহাঙ্গীর মিয়া তার ভাইয়েরা ও বেশকিছু সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক পাপুলের বসতবাড়ীতে ঢুকে তার পরিবারের উপর হামলা করে। পরে পরিবারকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাবা হোসেন আলী, মা পারুল বেগম,চাচা হাসেন আলী, সাজু মিয়া, আবদুল জলিল মিয়া ও তার স্ত্রী কাঞ্চন বেগম, বিপ্লম মিয়া ও মাহবুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আবুল হোসেনসহ অন্যরা। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাংবাদিক রওশন আলম পাপুল বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আবুল হোসেন, জাহাঙ্গীর, আব্দুল মালেক, মধু মিয়া, রশিদুল ইসলাম ও তার ভায়েরা বেশকিছু সন্ত্রাসী আমার এবং আমার পরিবারের ওপর হামলা করেছে। এতে আমার বাবা, মা, চাচা ও চাচিসহ গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে আমার বাবার অবস্থা আশঙ্কজনক। বাবার মাথায় সেলাইসহ শরীরের গুরুতর জখম হয়েছে। তারা প্রকাশ্যে রাম দাহ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাটিতে ফেলে চলে যায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুহুল আমিন বলেন ‘ আহত অবস্থায় সাংবাদিকের পরিবারের ৮ সদস্য হাসপাতালে এসে ভর্তি হয়েছে। সকলের শরীরে ধারালো কিছু দিয়ে আঘাত করে জখম করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সবার চিকিৎসা চলছে। চিকিৎসক ও নার্সরা সার্বক্ষনিক রোগিদের পর্যাবেক্ষণে রাখছেন।

মামলার বাদি হাছেন আলী বলেন, সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের আবুল হোসেন ও নারায়নপুর গ্রামের জাহাঙ্গীর, মধু মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে এলাকার জনপ্রতিনিধিসহ স্থানীয়রা একাধিকবার শালিসে বসে। সেখানে আবুল হোসেনরা জমির মালিকানা সঠিক কাগজপত্র কিছুই দেখাতে পারেনি। কিন্তু সন্ত্রাসী কায়দায় ওই জমি দখল করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আমাদের দখলে বসতবাড়ীতে আজ হঠাৎ হামলা চালায় তারা। আমি এই হামলার সঠিক বিচার চাই।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সাংবাদিক পাপুলের পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার প্রবীন সাংবাদিক নেতারা। একই সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক

গাইবান্ধায় সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ৮

Update Time : ০৪:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪