Dhaka ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলকে তৃণমূল থেকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করছেন সংগঠনটির সভাপতি আবু সাইদ। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন। আবু সাইদ ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা চরপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও হামলা করা হয়। তবে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতির দায়িত্ব পাওয়ার পর আবু সাইদ ইউনিয়ন শ্রমিক দলকে ওয়ার্ড ভিত্তিকভাবে সুসংগঠিত করার কাজ শুরু করেন। ইতোমধ্যে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে কমিটি গঠন করা হয়েছে। বাকি দুটি ওয়ার্ডেও দ্রুত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। শ্রমিক দলের নেতাকর্মীরা জানান, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলের দুঃসময়ে সক্রিয় থাকা, সাংগঠনিক ভূমিকা এবং দীর্ঘদিনের অবদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূলের মতামতের ভিত্তিতেই গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি গঠনের চেষ্টা চলছে।

ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তমেজ আলী বলেন, আবু সাইদের নেতৃত্বে ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পেয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা এবং দুঃসময়ে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি ইতিবাচক। ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাইদ বলেন, আমাদের লক্ষ্য শুধু কমিটি ঘোষণা করা নয়, একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন গড়ে তোলা। যারা দলের জন্য দীর্ঘদিন কাজ করেছেন এবং কঠিন সময়ে সংগঠনের সঙ্গে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের চেষ্টা করছি। সাতটি ওয়ার্ডের কমিটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি দুটি ওয়ার্ডের কাজও দ্রুত শেষ করে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

Update Time : ০৪:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬