Dhaka ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর চালু হচ্ছে ইসিজি সেবা

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৭১ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) পরীক্ষা সেবা। নতুন একটি ইসিজি মেশিন প্রদান করায় রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এই সেবা পুনরায় চালুর সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সৌজন্যে এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁনের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিনটি দেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর কাছে আনুষ্ঠানিকভাবে মেশিনটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পূর্বের ইসিজি মেশিনটি বিকল হয়ে যাওয়ায় প্রায় এক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এই পরীক্ষা সেবা বন্ধ ছিল। ফলে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা করাতে হাসপাতালের বাইরে যেতে হতো। এতে রোগীদের অতিরিক্ত সময়, অর্থ ও ভোগান্তির শিকার হতে হয়েছে।

নতুন ইসিজি মেশিন চালু হলে জরুরি রোগীদের দ্রুত হৃদরোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামটি প্রদান করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রাও জনস্বার্থে ব্যক্তি উদ্যোগে স্বাস্থ্যসেবার জন্য এমন গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর চালু হচ্ছে ইসিজি সেবা

Update Time : ১০:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬