Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়ার দুই সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব-১২ জানায়, ১৪ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাড়াশ উপজেলার শরাপপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় কাওছার হাবীব (২৫) ও শরিফুল ইসলাম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাওছার হাবীব তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং শরিফুল ইসলাম একই গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশ নেওয়ার কথা জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১২।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

তাড়াশে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়ার দুই সদস্য গ্রেফতার

Update Time : ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬