Dhaka ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সহস্রাধিক মানুষ পেলেন সেবা

  • Reporter Name
  • Update Time : ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৩৯ Time View

লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হয়। রোববার (১২ জুলাই) সকালে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে তাড়াশ জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর।

আয়োজকরা জানান, ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়েছে। পাশাপাশি ছানিজনিত সমস্যায় আক্রান্ত ১২০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বগুড়ার গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেবা নিতে আসা ছানি রোগী আব্দুল লতিফ বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য বড় সহায়তা। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও তারা যেন এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখে। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফতি শরিফুল ইসলাম বলেন, সংস্থাটি বাংলাদেশে নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ, ছানি অপারেশনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সহস্রাধিক মানুষ পেলেন সেবা

Update Time : ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬