Dhaka ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে ৩৩০ কৃষকের মাঝে গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৪২ Time View

লুৎফর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) :
‘কৃষি সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ৩৩০ জন কৃষকের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও প্রয়োজনীয় খুঁটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফসার আলী, কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হযরত আলী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খন্দকার আব্দুল বারীসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা উপকারভোগীদের বিতরণকৃত চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

তাড়াশে ৩৩০ কৃষকের মাঝে গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ

Update Time : ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬