Dhaka ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি আলীম রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তাড়াশে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি দখলের অভিযোগ, আদালতে মামলা রায়গঞ্জে মাদকবিরোধী অভিযানে চার কারবারিকে কারাদণ্ড তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা  পাবনার বেড়ায় কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রায়গঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় নেতৃত্বে সার্কেল এসপি সাইফুল ইসলাম খান চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। আলোচনা সভায় এস. এম. মমতাজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামান বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি যুবসমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের ইতিবাচক ও সচেতনতামূলক কর্মকাণ্ড সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অ্যাডভোকেট এরশাদ আলী, তায়েজ মণ্ডল, সুলতান মাহমুদ শুভসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষকমণ্ডলী, মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চর তেলিজানা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানের স্থানে এসে শেষ হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি আলীম

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬